একনেক সভায়

দেশের বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নির্দেশ প্রধানমন্ত্রীর

২৬ জুন ২০১৮, ০৭:৪৬ PM
ফাইল ছবি

ফাইল ছবি

নির্দ্দিষ্ট কোন বিশ্ববিদ্যালয়ে বেশি শিক্ষার্থী না রেখে প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প (তৃতীয় পর্যায়) অনুমোদন দিতে গিয়ে এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।  বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আ হ ম মুস্তফা কামাল জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৬ হাজার ১৪৭ কোটি টাকা ব্যয়ে ১৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এরমধ্যে সরকারি তহবিল থেকে ১৩ হাজার ৬৪ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ২৩ কোটি ৮৯ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ২ হাজার ৮৩৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় হবে।

তিনি জানান, রেলের উন্নয়নে ৩ হাজার ৬০২ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন শীর্ষক প্রকল্পে বিশাল এ অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। এই অর্থ দিয়ে ১ হাজার ১৬৫টি আধুনিক ইঞ্জিন ও ওয়াগন বা বগি কেনা হবে। ২০২১ সালের জুনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।

আধুনিক ইঞ্জিনের মধ্যে ৪০টি ব্রডগেজ ইলেকট্রিক লোকোমোটিভ (ইঞ্জিন), ৭৫টি মিটার গেজ ও ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান, ৪০০টি মিটার গেজ ও ৩০০টি ব্রডগেজ কাভার্ড ভ্যান এবং ১৮০টি মিটারগেজ ও ১২০টি ব্রডগেজ বগি ওপেন ওয়াগন বা বগি সংগ্রহ করা হবে। পাশাপাশি ব্রডগেজ ও মিটারগেজ লাগেজ ভ্যানের জন্য বৈদেশিক প্রশিক্ষণ, সার্ভিস ইঞ্জিনিয়ার নিয়োগ এবং ক্যাপিটাল ও মেনটেইন্যান্স স্পেয়ার্সও সংগ্রহ করা হবে।

পরিকল্পনামন্ত্রী জানান, ২০১৪ সালে দ্বিতীয় মেয়াদে এই সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ১৩৬টি একনেক সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় মোট ১ হাজার ১৩৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ১৩ লাখ ৩৩ হাজার ৭৪ কোটি টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে খরচ ধরা হয়েছে ৭ লাখ ৮৩ হাজার কোটি টাকা, বৈদেশিক সহায়তা থেকে ৫ লাখ ১৩ হাজার কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে খরচ হবে ৩৭ হাজার কোটি টাকা।

সারা দেশে ৫৬০ উপজেলায় মডেল মসজিদ নির্মাণ প্রকল্প সংশোধন করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ কাম ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য ৮ হাজার ৭২২ কোটি টাকা খরচ ধরা হয়েছে। 

জানা যায়, ৪৯৭ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি (ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প) যৌথভাবে বাস্তবায়ন করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।  

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950