গুচ্ছ ভর্তি

ইবিতে আসনপ্রতি লড়ছেন ১৩ ভর্তিচ্ছু

০৬ জুলাই ২০২৩, ১২:১২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসনপ্রতি ১৩ জন ভর্তিচ্ছু

ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসনপ্রতি ১৩ জন ভর্তিচ্ছু © সংগৃহীত

গুচ্ছভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তির জন্য আসন প্রতি লড়ছেন ১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। মোট আবেদন করেছেন ২৭ হাজার ৩৪৩ জন ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয়টিতে ৩২টি বিভাগে মোট ২ হাজার ৫০টি আসন রয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সমন্বিত ভর্তি পরীক্ষার কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ৯৭০টি, ‘বি’ ইউনিটে ৬৪২টি (বাণিজ্যসহ), ‘সি’ ইউনিট অর্থাৎ বাণিজ্যের শিক্ষার্থীদের জন্য ৪৩৮টি (মানবিকসহ) আসন বরাদ্দ রয়েছে।

এর আগে গত ২০ জুন শুরু হয়ে ২৭ জুন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন ও বিষয় পছন্দক্রম শেষ হয়। এতে সর্বোচ্চ আবেদনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২৯ হাজার ৯৮৯ জন।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসনপ্রতি লড়ছেন ১১ জন

এদিকে গুচ্ছের বাইরে যেয়ে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। এতে মোট অংশগ্রহণকারী ২ হাজার ১১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬০৮ জন পাশ করেছেন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ৮০ শতাংশ।

প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের তৃতীয়বারের মত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সময়ক্ষেপণ রোধে তিনটি ধাপেই ভর্তি কার্যক্রম শেষ করে জুলাই কিংবা আগস্টেই প্রথম বর্ষের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close