গুচ্ছ ভর্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসনপ্রতি লড়ছেন ১১ জন

০৫ জুলাই ২০২৩, ০৮:৩১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তির জন্য আসন প্রতি লড়ছেন প্রায় ১১ জন শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন সংখ্যা ২ হাজার ৭৬৫টি। আবেদন করেছেন ৩০ হাজার ৮ জন শিক্ষার্থী। বুধবার (৫ জুলাই) সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য এ তথ্য জানান। 

তিনি বলেন, গত ২০ জুন থেকে ২৭ জুন পর্যন্ত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন ও বিষয় পছন্দক্রমের সময় ছিল। নির্ধারিত সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩০ হাজার ৮ জন শিক্ষার্থী আবেদন করেছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট ২ হাজার ৭৬৫টি আসনের মধ্যে বিজ্ঞান অনুষদে (ইউনিট এ) ৮২৫টি, মানবিক অনুষদে (ইউনিট বি) ১২৭০টি, বাণিজ্য অনুষদে (ইউনিট সি) ৫২০টি এবং বিশেষায়িত চার বিভাগে (সংগীত,নাট্যকলা,চারুকলা ও ফিল্ম এন্ড টেলিভিশন) ১৫০টি আসন রয়েছে। 

প্রসঙ্গত, ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের তৃতীয়বারের মত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সময়ক্ষেপণ রোধে তিনটি ধাপেই ভর্তি কার্যক্রম শেষ করে জুলাই কিংবা আগস্টেই প্রথম বর্ষের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির।

ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধের মেয়াদ আরও বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এডুকেশন ক্যাডারের শিক্ষকরা নিজেদের ‘অফিসার’ পরিচয় দিতেই বেশ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৯ জেলায়, আবেদন শ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মমেক ছাত্রাবাসে সংঘর্ষ, ছাত্রদলের আহ্বায়কসহ ২৬ জনের বিরুদ্ধ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মাউশির সভায় যে সিদ্ধান্ত হলো
  • ২৩ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা
  • ২৩ এপ্রিল ২০২৬