গবেষণায় বরাদ্দ বেড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

২৮ জুন ২০২৩, ০৩:১৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২৩-২৪ অর্থবছরে ১৫১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এবছর বাজেটে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ২২ লাখ টাকা৷ যা মূল বাজেটের ২ দশমিক ১২ শতাংশ। তবে গত অর্থবছরে গবেষণা খাতে বরাদ্দ ছিল ২ কোটি ৫০ লাখ টাকা৷ অর্থাৎ গবেষণা খাতে গত বছরের তুলনায় বরাদ্দ ৭২ লাখ টাকা বেড়েছে। 

গতকাল মঙ্গলবার (২৭ জুন) রাতে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় এ বাজেট পাস হয়। বিশ্ববিদ্যালয়ের অর্থ পরিচালক অধ্যাপক ড. কাজী মো: নাসির উদ্দীন বাজেট উপস্থাপন করেন। 

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি খাতে। এই খাতে বরাদ্দ রাখা হয়েছে ১১৭ কোটি ৬৩ লাখ টাকা; যা মূল বাজেটের ৭৭ দশমিক ৫২ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পণ্য-সেবা বাবদ সহায়তা এবং পেনশন খাতে বরাদ্দ যথাক্রমে ২৭ কোটি ৫০ লাখ টাকা ও ৪ কোটি ৭৩ লাখ টাকা। 

এছাড়া প্রাথমিক স্বাস্থ্য সেবা খাতে ৭ লাখ, অন্যান্য অনুদানে ১ কোটি ৭ লাখ, যন্ত্রপাতি অনুদানে ১ কোটি ৮৮ লাখ, যানবাহন খাতে ১ কোটি ৩০ লাখ, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ৯৫ লাখ ও অন্যান্য মূলধন খাতে ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

মোট ১৫৮ কোটি ৭৫ লাখ টাকা খরচ থেকে বিশ্ববিদ্যালয়ের আয় মোট ৭ কোটি ১ লাখ টাকা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ নীট বাজেট ধরা হয়েছে ১৫১ কোটি ৭৩ লাখ টাকা। 

প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১২৩ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিল।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬