ঝরনায় আটকা বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী উদ্ধার

২৭ জুন ২০২৩, ১১:৪১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
আটকে পড়া ১৫ শিক্ষার্থী

আটকে পড়া ১৫ শিক্ষার্থী © সংগৃহীত

ঝরনা দেখতে গিয়ে আটকে পড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে উদ্ধার করেছে মীরসরাই ফায়ার সার্ভিস ও থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) সকালে মীরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের সোনাইছড়ি ঝরনা দেখতে গিয়ে আটকা পড়েন তারা।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অয়ন চৌধুরী, সৌম্য বিশ্বাস, অর্ণব দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইশা, ঐশী, দিবা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রাজদীপ, দেবজ্যোতি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের জুঁই, অদ্বিতীয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুণম বড়ুয়া, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অঙ্কন দাশ, নীলাঞ্জনা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সৌমিক এবং গ্রীন হেরাল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অর্পা চৌধুরী।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অয়ন চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে বন্ধুরা মিলে সোনাইছড়ি ঝরনা দেখতে যাই। দুপুরে বৃষ্টি শুরু হলে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে ঝিরি পথে হাঁটা কষ্টসাধ্য হয়ে যায়।

পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমাদের উদ্ধারে সহায়তা করে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী সোনাইছড়ি ঝরনা দেখতে এসেছিলেন। পরে দুপুরের দিকে অঝোরে বৃষ্টি শুরু হলে পাহাড়ের গহিনে আটকে পড়েন তারা। এ সময় তারা জাতীয় জরুরি সেবা নম্বরে ৯৯৯ ফোন দিয়ে মীরসরাই থানা পুলিশের সহযোগিতা চান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।  

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, সোনাইছড়ি ঝরনা দেখতে গিয়ে আটকে পড়া ১৫ জন পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মিরসরাই থানার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
শিশুদের মধ্যে বাড়ছে হাম, লক্ষণ ও সুরক্ষার উপায় জানুন
  • ৩০ মার্চ ২০২৬
রাজধানীতে ফ্ল্যাটে স্নাতক পড়ুয়া ছাত্রীর লাশ, আরেক বাসায় ঝুঁ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence