১৫ জুলাই পর্যন্ত দেওয়া যাবে জবি ছাত্রী হলের নবায়ন ফি

২২ জুন ২০২৩, ০৯:৫৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নবায়ন ফি জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত ফি জমা দিতে পারবেন আবাসিক ছাত্রীরা। 

বৃহস্পতিবার (২২ জুন) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুনঃ সাত কলেজের কলা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৭২%

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবায়ন ফি জমাদানের সময় বৃদ্ধির আবেদন বিবেচনায় সময় বাড়ানো হলো। আগামী ১৫ জুলাই পর্যন্ত ছাত্রীরা হলের নবায়ন ফি জমা দিতে পারবে। পরবর্তীতে এই সময় আর বাড়ানো হবে না। ফী জমা দেওয়ার পর কক্ষ ও সিট নম্বরসহ রশিদটির এক কপি হল অফিসে জমা দিতে বলা হয়েছে। 

গত ৭ জুন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আবাসিক সিটের এক বছর পূর্ণ হওয়া শিক্ষার্থীদের আসন নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে ৭-২২ জুনের মধ্যে নবায়ন ফী বাবদ ৩৫০০ টাকা জমা দিতে বলা হয়েছে। ছাত্রীদের আবেদন সাপেক্ষে ফী জমা দেয়ার সময় আরও ২৩দিন বাড়িয়ে দিয়েছে হল প্রশাসন।

জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আটক, থানায় সোপর্দ
  • ০৮ নভেম্বর ২০২৬
ইসরায়েলের নতুন সরকার গঠনের ম্যান্ডেট পেলেন গাদি আইজেনকট
  • ০৮ নভেম্বর ২০২৬
‘বড় হওয়ায়’ ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন স্কুলের প্রধান শিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে প্রেস ব্রিফিংয়ে আসছে ইউজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
স্বামীর পা ধরেও টিকল না সাত বছরের সংসার
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950