লাঠিচার্জ করে সাত কলেজের আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ

২১ জুন ২০২৩, ১০:১১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৬ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। 

এর আগে রাত ৮টা ১৪ মিনিটের দিকে সড়ক অবরোধ ছেড়ে দেওয়ার জন্য ১০ মিনিট সময় বেঁধে দেয় পুলিশ। কিন্তু আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার না করায় লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে ৬ শিক্ষার্থীকে আটক করা হলেও তাদের নাম পরিচয় জানা যায়নি। 

এদিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাওয়ায় রাত সাড়ে ৯টার পর নিউমার্কেট এলাকায় পুনরায় যান চলাচল শুরু হয়েছে। এর আগে আজ দুপুর ১২টায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সাত কলেজের শিক্ষকরা এসে আলোচনার জন্য শিক্ষার্থীদের ইডেন কলেজের সামনে নিয়ে আসেন। শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইডেন কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট)  অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সাথে দেখা করতে অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে। আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা ইডেন কলেজের সামনে অবস্থান করে। আলোচনা শেষে শিক্ষার্থীদের ছয়টি দাবি মেনে নিলেও একটি মানেনি প্রশাসন৷ তাই এক দফা দাবিতে ইডেন কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নীলক্ষেতে এসে পুনরায় অবরোধ করেন শিক্ষার্থীরা৷

রাস্তা থেকে সরে যাওয়ার জন্য পুলিশ এবং সাত কলেজের শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হয়। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকায় তাদের সড়ক থেকে সরানো যায়নি। অবশেষে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।

জাবিতে পাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আটক, থানায় সোপর্দ
  • ০৮ নভেম্বর ২০২৬
ইসরায়েলের নতুন সরকার গঠনের ম্যান্ডেট পেলেন গাদি আইজেনকট
  • ০৮ নভেম্বর ২০২৬
‘বড় হওয়ায়’ ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন স্কুলের প্রধান শিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে প্রেস ব্রিফিংয়ে আসছে ইউজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
স্বামীর পা ধরেও টিকল না সাত বছরের সংসার
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950