ফের নীলক্ষেত মোড়ে অবস্থান সাত কলেজের শিক্ষার্থীদের

২১ জুন ২০২৩, ০২:৫৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
ফের নীলক্ষেত মোড়ের দখল নিল সাত কলেজের শিক্ষার্থীরা

ফের নীলক্ষেত মোড়ের দখল নিল সাত কলেজের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

আবারও নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। এর আগে দুপুর ১২ টায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে জড়ো হয় তারা। পরে সাত কলেজের শিক্ষকরা এসে আলোচনার জন্য শিক্ষার্থীদের ইডেন কলেজের সামনে নিয়ে আসে। 

বুধবার (২১ জুন) দুপুর ২ টা ২০ মিনিটে নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইডেন কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সাথে দেখা করতে অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে।

আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা ইডেন কলেজের সামনে অবস্থান করে৷ আলোচনা শেষে শিক্ষার্থীদের ছয়টি দাবি মেনে নিলেও একটি মানেনি প্রশাসন৷ তাই এক দফা দাবিতে ইডেন কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নীলক্ষেতে এসে অবরোধ করে শিক্ষার্থীরা৷ 

শিক্ষার্থীদের দাবি সমূহ হলো, 

১. ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিং এ সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে। 

২.যে সকল শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স পরীক্ষা ও টেস্ট পরীক্ষা পর্যন্ত  অংশগ্রহণ করার পর জানতে পেরেছেন নন- প্রমোটেড তাদের সর্বোচ্চ ৩ বিষয় পর্যন্ত  মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের ফাইনাল  পরীক্ষার  সুযোগ দিতে হবে।

৩. সকল বিষয়ে পাশ করার পরও একটা স্টুডেন্ট সিজিপিএ সিস্টেম এর জন্য নন প্রোমোটেড হচ্ছেন।   সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।

9104ba8a-c7af-46b0-bdb4-8c4fef2cb311

৪.বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এই সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে।  সর্বোচ্চ তিন মাস ( ৯০ দিনের মধ্যে) ফলাফল প্রকাশ করতে হবে। 

৫. সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে  অভিভাবক কে / কারা?  কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে ? তা ঠিক করে দিতে হবে। 

৬. একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। 

৭. শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে।

এর আগে, বুধবার (২১ জুন) দুপুর ১২ টায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে সাত দফা দাবি নিয়ে ফের নীলক্ষেত মোড় অবরোধের জন্য নিউমার্কেট এলাকায় জড়ো হয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। 

আন্দোলনরত শিক্ষার্থী সুমি বলেন আমাদের প্রধান দাবি মেনে না নেওয়ায় আমরা আবারো নীলক্ষেত অবরোধ করেছি৷ নোটিসের মাধ্যমে দাবি মানার বিষয়টি নিশ্চিত না করলে আমাদের আন্দোলন চলবে৷

ময়মনসিংহে  ভেজাল পশুখাদ্য উৎপাদনের এক প্রতিষ্ঠানকে ৪০ হাজার…
  • ০৮ নভেম্বর ২০২৬
সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন
  • ০৮ নভেম্বর ২০২৬
শেরপুরে জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজার বাড়িতে আগুন…
  • ০৮ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসকের বিপ্লব ও সংহতি দিবসের বক্তব্য ঘিরে বিতর্ক
  • ০৮ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি অভিভা…
  • ০৮ নভেম্বর ২০২৬
৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, গণভোটের কথা বিবেচনা করছে…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950