সাত দাবিতে আজও মাঠে সাতকলেজ শিক্ষার্থীরা

২১ জুন ২০২৩, ১২:০০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
সাত দাবিতে আজও মাঠে সাতকলেজ শিক্ষার্থীরা

সাত দাবিতে আজও মাঠে সাতকলেজ শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে ও ৭ দফা দাবিতে আজকেও মাঠে নেমেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। বুধবার (২১ জুন) সকাল এগারোটার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা।

শিক্ষার্থীদের সাতদফা দাবি গুলো হলো

১. ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিং এ সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে। 

২.যে সকল শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স পরীক্ষা ও টেস্ট পরীক্ষা পর্যন্ত  অংশগ্রহণ করার পর জানতে পেরেছেন নন- প্রমোটেড তাদের সর্বোচ্চ ৩ বিষয় পর্যন্ত  মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের ফাইনাল  পরীক্ষার  সুযোগ দিতে হবে।

৩. সকল বিষয়ে পাশ করার পরও একটা স্টুডেন্ট সিজিপিএ সিস্টেম এর জন্য নন প্রোমোটেড হচ্ছেন।   সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।

9104ba8a-c7af-46b0-bdb4-8c4fef2cb311

৪.বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এই সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে।  সর্বোচ্চ তিন মাস ( ৯০ দিনের মধ্যে) ফলাফল প্রকাশ করতে হবে। 

৫. সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে  অভিভাবক কে / কারা?  কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে ? তা ঠিক করে দিতে হবে। 

৬. একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। 

৭. শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে।

এর আগে, মঙ্গলবার (২০ জুন) বেলা পৌনে ১২টার দিকে নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্ট্রার ভবনে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে এবং সাত দফা দাবিতে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। 

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে সাত কলেজের শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে ও সাত দফা দাবিতে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

গত ৪ জুন (রোববার) মিরপুর সড়কে জড়ো হয়ে মিছিল নিয়ে ইডেন মহিলা কলেজের ফটক অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। এ সময় সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্যের সাথে সাত দফা দাবি নিয়ে দেখা করেন তারা।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close