আগামী বছরেই বেরোবির প্রথম সমাবর্তন

২০ জুন ২০২৩, ০৪:২৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
সনদ প্রদান করছেন বেরোবি উপাচার্য

সনদ প্রদান করছেন বেরোবি উপাচার্য © টিডিসি ফটো

আগামী বছরের প্রথম কোয়ার্টারেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২০ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত মূল সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ এ ঘোষনা দেন।

সেই লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। যেহেতু এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছরে এটিই প্রথম সমাবর্তন সেহেতু এই সমাবর্তন আয়োজনেও সব বিষয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মূল সনদ প্রস্তুত করা হয়েছে। যেসকল শিক্ষার্থী বিদেশী স্কলারশিপ পেয়েছে তাদের মূল সনদ প্রয়োজন হয়। তাই সমাবর্তনের আগেই যাদের জরুরি প্রয়োজন তারা মূল সনদ তুলতে পারবেন। 

আরও পড়ুন: নিয়োগ জালিয়াতি: ঢাবি অধ্যাপকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামনুর মুস্তারীর হাতে মূল সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. মতিউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।  

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. মতিউর রহমান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম মূল সনদপত্র বিতরণ শুরু হলো। এখন থেকে যাদের প্রয়োজন তারা নির্ধারিত নিয়মে আবেদনের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে মূল সনদপত্র উত্তোলন করতে পারবে।

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের ৪ জন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের গোলে জয়, জিদান যুগের শুরু ফ্রান্সে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডায়রিয়ার প্রকোপ বাড়তেই বরিশাল জেনারেল হাসপাতালে তীব্র শয্যা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১৫টির মধ্যে ১১৪ অভিযোগেই দোষী প্রমাণিত, বড় শাস্তির মুখে ম্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬