ববির হলে টয়লেটে গিয়ে রামদা, স্ট্যাম্প পেলেন শিক্ষার্থীরা

২০ জুন ২০২৩, ০৯:৫৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
ববির বঙ্গবন্ধু হলের শৌচাগার থেকে উদ্ধার করা দেশীয় অস্ত্র

ববির বঙ্গবন্ধু হলের শৌচাগার থেকে উদ্ধার করা দেশীয় অস্ত্র © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের শৌচাগার থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ জুন) ভোরে উদ্ধারকৃত এসব অস্ত্র হল কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে। এর আগে গত ৩ জুন বিশ্ববিদ্যালয়টির শেরে বাংলা হলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

হলের আবাসিক শিক্ষার্থী আশিকুল ইসলাম জানান, ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি শৌচাগারে গেলে সেখানে হট্টগোল শুনতে পান। পরে অন্য শিক্ষার্থীরা উপস্থিত হয়ে একটি বাথরুমের ওপরে কয়েকটি দা, কাঁচি, পাইপ ও স্ট্যাম্পসহ কিছু দেশীয় অস্ত্র দেখতে পান। এসব অস্ত্র দায়িত্বরত নৈশপ্রহরীর কাছে জমা দেয়া হয় এবং হল প্রভোস্টকে মোবাইল ফোনে বিষয়টি জানানো হয়। 

অস্ত্র উদ্ধারের ব্যাপারে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট এবং ইংরেজি বিভাগের শিক্ষক আরিফ হোসেন বলেন, পঞ্চম তলার একটি বাথরুমের ফলস ছাদ থেকে কিছু অস্ত্র উদ্ধার করার কথা আমাকে ফোনে জানিয়েছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে আজ সকালে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

উল্লেখ্য, কিছুদিন আগে ববির শেরে বাংলা হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তিনজনকে বহিষ্কার করে হল প্রশাসন।

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের ৪ জন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের গোলে জয়, জিদান যুগের শুরু ফ্রান্সে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডায়রিয়ার প্রকোপ বাড়তেই বরিশাল জেনারেল হাসপাতালে তীব্র শয্যা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১৫টির মধ্যে ১১৪ অভিযোগেই দোষী প্রমাণিত, বড় শাস্তির মুখে ম্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬