বগুড়ায় ‘তারুণ্যের সমাবেশে’ যুবদল নেতার মৃত্যু

১৯ জুন ২০২৩, ১০:২৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM

© সংগৃহীত

বগুড়ায় বিএনপির ‘তারুণ্যের সমাবেশে’ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজিজুল হক (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। 

আজ সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে তারুণ্যের সমাবেশ চলাকালে আজিজুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুতই তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান জানান, সমাবেশ শুরুর পরই আজিজুল হক অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড গরমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজিজুলের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রহমান জানান, যুবদলের এক নেতাকে সমাবেশস্থল থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসক প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই নেতার মৃত্যু হয়েছে।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ‘তারুণ্যের সমাবেশ’ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার নেতাকর্মীদের নিয়ে এ সমাবেশ আয়োজিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, অতঃপর বিয়ে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ কোরিয়ায় স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ, আ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডাক্তার হবার ব্যর্থতা থেকে বিচারকের স্বপ্ন, বিজেএসের প্রথম …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে আপত্তিকর অবস্থায় শিক্ষার্থী যুগল আটক, বিয়ের ব্যবস্থা …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১০ টাকার প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দেওয়াল টিকটকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের ৪ জন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬