ব্র্যাক-রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

১৯ জুন ২০২৩, ১০:১৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM

© টিডিসি ছবি

শিক্ষা ও গবেষণার উন্নয়নে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ইনভাইরনমেন্টাল রিসার্চের মধ্যে পাঁচ বছরের জন্য স্বাক্ষরিত হয়েছে সমঝোতা স্মারকচুক্তি।

চুক্তিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. সোহরাব আলী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষে সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ইনভাইরনমেন্টাল রিসার্চের সহকারী পরিচালক রউফা খানম স্বাক্ষর করেন।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অধ্যাপক ইমেরিটাস ড. আইনুন নিশাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. রিফাত-উর-রহমান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ইনভাইরনমেন্টাল রিসার্চের কোঅর্ডিনেটর শারমিন নাহার নীপা উপস্থিত ছিলেন। 

সমঝোতা স্মারক প্রসঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম বলেন,  সুপরিকল্পিত গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে যৌথভাবে গবেষণার পরিসর বৃদ্ধি করা উচিত। আমরা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে এবং গবেষণার কলেবরকে বিস্তৃত করার উদ্দেশ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতাস্মারক চুক্তি সম্পন্ন করেছি।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রফেসর ইমেরিটাস ড. আইনুন নিশাত বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গবেষণার উদ্যোগকে আমরা স্বাগত জানিয়ে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছি। আমরা বিশ্বাস করি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যৌথভাবে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখবে।

শেরপুরে জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজার বাড়িতে আগুন…
  • ০৮ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসকের বিপ্লব ও সংহতি দিবসের বক্তব্য ঘিরে বিতর্ক
  • ০৮ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি অভিভা…
  • ০৮ নভেম্বর ২০২৬
৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, গণভোটের কথা বিবেচনা করছে…
  • ০৮ নভেম্বর ২০২৬
‘জানুয়ারির মধ্যেই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ভা…
  • ০৮ নভেম্বর ২০২৬
টঙ্গীতে মাদক কারবারিদের হাতে ৩ ঘণ্টা জিম্মি ঢাকা ট্রিবিউনের…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950