জবির নির্মাণাধীন নতুন ক্যাম্পাসে স্থানীয়দের হামলা

১৯ জুন ২০২৩, ০৫:০০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
জবি নতুন ক্যাম্পাস

জবি নতুন ক্যাম্পাস © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নির্মাণাধীন নতুন ক্যাম্পাসের সীমানা প্রাচীর ভাঙচুর করেছেন স্থানীয়রা। সোমবার (১৯ জুন) ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়ায় অবস্থিত ক্যাম্পাসের পূর্ব দিকে মুজাহিদনগর মাদ্রাসার পাশে সীমানা প্রাচীর ভাঙার ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জমির পাশে স্থানীয়দের জমি রয়েছে। সেই জমির জন্য তারা রাস্তা বের করতে এই ভাঙচুর চালায়। এছাড়াও, সরকারি রাস্তার ওপর জবির নতুন এ ক্যাম্পাসের সীমানা প্রাচীর পড়েছে বলে দাবি স্থানীয়দের।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর জানায়, নতুন ক্যাম্পাসের সীমানা প্রাচীর ভাঙা হচ্ছে জানতে পেরে ঘটনাস্থলে যান জবির প্রকৌশল দপ্তরের ইঞ্জিনিয়ার ও শিক্ষক সমিতি সভাপতিসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন: ঢাবিতে বাজেটের আকার কমেছে, বাড়েনি গবেষণা বরাদ্দও

সেখানে গিয়ে কর্মকর্তারা দেখেন, স্থানীয় নূর আলম ওরফে বাবুল, তার ম্যানেজার বিলাস ও ড্রাইভার কামালসহ স্থানীয় ২০-২৫ জন লেবার এনে হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে নতুন ক্যাম্পাসের নির্মাণাধীন প্রাচীরের পিলার ভাঙছেন। এসময় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। পরে পুলিশ এলে পালিয়ে যান তারা। এসময় তাদের ব্যবহৃত প্রাডো জিপ গাড়ি রেখে চলে যান। পরে গাড়িটি জব্দ করে কেরানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

তবে জবির প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, জেলা প্রশাসন থেকে অনেক আগেই লাল পতাকা দিয়ে ক্যাম্পাসের সীমানা দেখিয়েছে। আমরা সেটা অনুসারে সীমানা প্রাচীর নির্মাণ করেছি। কিন্তু ক্যাম্পাসের পাশে এক জমির মালিক নূর আলম বলছেন যে, সরকারি রাস্তার ওপর সীমানা প্রাচীর গেছে। এমনটি হলে তারা এটা ডিসি অফিসকে জানাতে পারেন। সরকারি স্থাপনায় হামলা করবেন কেন? পরে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ এলে স্থানীয়রা পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া প্রাডো মডেলের গাড়ি ফেলে রেখে যান। পুলিশ গাড়ি নিয়ে গেছে। এ বিষয়ে থানায় আইনি প্রক্রিয়া চলছে।

শেরপুরে জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজার বাড়িতে আগুন…
  • ০৮ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসকের বিপ্লব ও সংহতি দিবসের বক্তব্য ঘিরে বিতর্ক
  • ০৮ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি অভিভা…
  • ০৮ নভেম্বর ২০২৬
৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, গণভোটের কথা বিবেচনা করছে…
  • ০৮ নভেম্বর ২০২৬
‘জানুয়ারির মধ্যেই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ভা…
  • ০৮ নভেম্বর ২০২৬
টঙ্গীতে মাদক কারবারিদের হাতে ৩ ঘণ্টা জিম্মি ঢাকা ট্রিবিউনের…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950