শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা দম্পতিকে ব্লাকমেইল, ৩ বখাটে আটক

১৮ জুন ২০২৩, ০৬:৫৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM

© টিডিসি ছবি

নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা এক দম্পতিকে ছবি তুলে ব্ল্যাকমেইল-হয়রানি ও হুমকির ঘটনা ঘটেছে। এ সময় তাদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে তিন বখাটেকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৭ জুন )বিকালে বিশ্ববিদ্যালয়ের বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকার মো. মঞ্জু মিয়ার ছেলে মো. রনি মিয়া (১৯), মো. আজিম মিয়ার ছেলে মো. সিমন মিয়া (২০) ও মো. জীবন মিয়া (২১)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে এক দম্পতি বিশ্ববিদ্যালয়ের বালুর মাঠে ঘুরতে গেলে দুই যুবক দূর থেকে তাদের ভিডিও ধারণ করে ও ছবি তুলে। পরে ওই ভিডিও দেখিয়ে তাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। তবে ওই দম্পতি ভিডিওর বিষয়ে পাত্তা না দেওয়ায় তাদের নানাভাবে হয়রানি করা হয়।

শেষে আটকে রেখে হুমকি দিয়ে টাকা আদায় করা হয়। এক পর্যায়ে সেখানে উপস্থিত একজন বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে দুই যুবককে আটক করে। এ দৃশ্য দেখে অপর একজন বড় ভাই পরিচয়ে পুলিশের হাত থেকে ছাড়াতে এসে ওই দম্পতিকে গালাগাল করে ও হুমকি দেয়। উশৃংখল আচরণ করে তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টার করে। পরে তাকেও আটক করা হয়। 

এক প্রত্যক্ষদর্শী জানায়, এই দম্পতিকে দূর থেকে ভিডিও ধারণ ও ছবি তুলে বখাটেরা হয়রানি করে। অত্যচার করে তাদের জীবন অতিষ্ঠ করে তুলে। এরা একটি প্রতারক চক্র। এরা কয়কটি গ্রুপে ভাগ হয়ে আশপাশে অবস্থান নিয়ে থাকে।

নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, খোলামেলা পরিবেশ থাকায় বিশ্ববিদ্যালয়ের বালুর মাঠে বিকেলে অনেকে ঘুরতে যায়। অনেক কাপলও ঘুরতে যায়। সেখানে একটি চক্র তাদের হয়রানি ও ব্ল্যাকমেইল করে টাকায় আদায় করে বলে আমাদের কাছে খবর আছে। বালু মাঠে পুলিশি নজরদারি আরও বাড়ানো হবে। আজ রবিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদও ভেরিফিকেশনে বাদ, প্রাথমিকের সহকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
‎ঢাবি ছেড়ে জাবির আইনে ভর্তি, প্রথমবারেই সিভিল জজ সাবিকুন না…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যে ৫ অভ্যাসে বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিয়েছিলেন সাবেক স্বামী, ৭ দিন প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দেবে অস্ট্রেলিয়ার…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬