ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে রাজশাহী কলেজছাত্রের মৃত্যু

১৮ জুন ২০২৩, ০৬:৫২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM

© সংগৃহীত

বজ্রপাতে রাজশাহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল ৫টার দিকে নগরীর হেঁতেম খা এলাকার একটি ছাত্রাবাসে বজ্রপাতে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর নাম সাহাবুল ইসলাম। তার বাড়ি রাজশাহীর মোহনপুরে। তিনি নগরীর হেমেত খাঁ এলাকায় মেসে থাকতেন। রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের এই ছাত্র আজ বৃষ্টির সময় ছাত্রাবাসের ছাদে ভিজতে গিয়ে বজ্রপাতে মারা যান।

বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে তার মৃতদেহ বুঝিয়ে দেয়া হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদও ভেরিফিকেশনে বাদ, প্রাথমিকের সহকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
‎ঢাবি ছেড়ে জাবির আইনে ভর্তি, প্রথমবারেই সিভিল জজ সাবিকুন না…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
যে ৫ অভ্যাসে বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিয়েছিলেন সাবেক স্বামী, ৭ দিন প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দেবে অস্ট্রেলিয়ার…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬