কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মিশু-শুভ

১৪ জুন ২০২৩, ০৫:১৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM
সভাপতি যায়েদ হোসেন মিশু-সাধারণ সম্পাদক আতিক হাসান শুভ

সভাপতি যায়েদ হোসেন মিশু-সাধারণ সম্পাদক আতিক হাসান শুভ © টিডিসি ফটো

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৩ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক দেশ রূপান্তর ক্যাম্পাস প্রতিনিধি যায়েদ হোসেন মিশু এবং সাধারণ সম্পাদক পদে বাংলা ট্রিবিউনের আতিক হাসান শুভ নির্বাচিত হয়েছেন। 

আজ বুধবার (১৪ জুন) কলেজের সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মধ্যে দিয়ে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আলী আজম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাঈন উদ্দিন আরিফ।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. শাহিন (বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া মিতু (ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক শ্রাবনী কবির এ্যামি (আমাদের অর্থনীতি), অর্থ সম্পাদক বায়জিত সাদ (সংবাদ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিতাংশু ভৌমিক অংকুর (ঢাকা ওয়েভ) ও পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪ এর জুবাইর হোসাইন সজল।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পার্থ সাহা, মরিয়ম আক্তার (আমার বার্তা) ও সুদেব রায় (ডেইলি ক্যাম্পাস)।

আ.লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশদের পুরস্কৃত করা হবে: স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে সরকারি ওয়েবসাইটে ঢুকে পড়ছে ‘এআই বট’, নিয়ন্ত্রণ নিয়…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
২১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে কুয়েটের আজিজ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়ার সুস্পষ্ট ব্যাখ্যা জনসম্মুখে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিথিন ও বর্জ্য জমা দিলেই মিলবে খাদ্য ও গাছের চারা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাবা রিকশা চালাতেন, অন্যের বাসায় কাজ করতেন মা— সিভিল জজে চত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬