মতবিনিময় সভায় ভিসি ইফতেখার উদ্দিন চৌধুরী

‘মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে চবি প্রশাসন দৃঢ় অঙ্গীকারবদ্ধ’

২৩ মে ২০১৮, ০১:৪৫ PM
ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। ফাইল ছবি

ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। ফাইল ছবি

মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণভাবে মাদকমুক্ত রাখার প্রয়াসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হলগুলোর প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার চবি ভিসি দপ্তরের সভা কক্ষে ওই সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

সরকারি নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরামর্শের আলোকে মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণরূপে মাদকমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে এ সভায় ভিসি হলগুলোর প্রভোস্ট, হাউজ টিউটর এবং পুলিশ প্রশাসনের যৌথ ভিজিলেন্স টিমকে কাজ করার নির্দেশ প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অথবা বিশ্ববিদ্যালয় এলাকায় মাদকের সঙ্গে কোনো শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া গেলে তার ছাত্রত্ব বাতিল করা হবে এবং দেশের প্রচলিত ফৌজদারি আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে এ মাদকবিরোধী অভিযান সফল করতে ভিসি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬