রবিবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের সমাপনী পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। অনলাইনে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২৭ জুন পর্যন্ত। রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৬-২০১৭, ২০১৫-২০১৬ ও ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শুধু উন্নীত পরীক্ষার্থীগণ ‘এফ’ গ্রেডপ্রাপ্ত কোর্স পরীক্ষার ফরম পূরণ করতে পারবে। এ ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।