বরিশাল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি আগামী ২৭শে মে থেকে শুরু হবে। ছুটি শেষ হবে ২৮শে জুন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ৩৩দিনের এ ছুটি আগামী রোববার (২৭ মে) থেকে শুরু হয়ে শেষ হবে বৃহস্পতিবার (২৮ জুন)। তবে বৃহস্পতিবার (৩১ মে) পূর্ব ঘোষিত বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ যথারীতি রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে প্রশাসনিক বিভাগের ছুটি আগামী মঙ্গলবার (১২ জুন) থেকে শুরু হয়ে শেষ হবে বৃহস্পতিবার (২১ জুন)। রোববার (২৪ জুন) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ খোলা থাকবে এবং রোববার (১ জুলাই) ক্লাস শুরু হবে।