নীলফামারীতে প্রশিক্ষণ ও বিতর্ক কর্মশালা শুরু

২৬ মে ২০১৮, ০৫:০০ PM

‘বিতর্কের আলোয় উদ্ভাসিত হোক আগামীর দক্ষ নেতৃত্ব’ এই স্লোগানে নীলফামারীতে শুরু হয়েছে তিনদিনের দক্ষ নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ ও বিতর্ক কর্মশালা।

শনিবার সকালে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক এবিএম রফিকুল ইসলাম এ কর্মশালার উদ্বোধন করেন। নীলফামারী ডিবেট ফেডারেশন এর আয়োজন করে।

এ সময় বক্তব্য রাখেন- মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিক, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক প্রহল্লাদ চন্দ্র দাস, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহিম।

ডিবেট ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক জাহানারা রহমান, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি আসমা রহমান, ডিবেট ফেডারেশনের উপদেষ্টা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা প্রমুখ।

ডিবেট ফেডারেশনের সভাপতি গোলাম মেস্তফা জানান, কর্মশালায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন, ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার বিতর্ক পরিষদের ১৫০ জন বিতার্কিক অংশ নেন। কর্মশালা চলবে আগামী সোমবার (২৮ মে) বিকেল পর্যন্ত।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950