বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর শরিফুল ইসলাম

৩১ মে ২০২৩, ০৬:৩১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM
সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলাম

সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলাম © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। তিনি বিশ্ববদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক। বুধবার (৩১ মে) বিশ্ববদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ তাঁকে এই পদের নিয়োগ দেন। আগামীকাল বৃহস্পতিবার (০১ জুন) তিনি প্রক্টরের দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি স্বপদে বহাল থাকবে।

এদিকে অন্য এক প্রেস বিজ্ঞপ্তিতে দুজন সহকারী প্রক্টর নিয়োগ বিষয়ে জানানো হয়। তাঁরা হলেন, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. ইউসুফ। সহকারী প্রক্টর হিসেবে তাঁদেরকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬