বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আন্তঃবিভাগ সাখাওয়াত হোসেন প্রমীলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মার্কেটিং বিভাগ। বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগকে পরাজিত করে বিজয়ী হয় দলটি।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সাখাওয়াত হোসেন প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে রসায়ন বিভাগকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয় মার্কেটিং বিভাগ।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাখাওয়াত হোসেন প্রমীলা ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। সম্মানিত অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম।
প্রসঙ্গত, গত বছর একই টুর্নামেন্টে বাংলা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন হয়েছিল।