বাউয়েট ক্যাম্পাসে ই-লাইব্রেরি উদ্বোধন

১৫ মে ২০১৮, ০৯:২৫ PM
ই-লাইব্রেরি উদ্বোধনকালে উপাচার্যসহ অতিথিরা

ই-লাইব্রেরি উদ্বোধনকালে উপাচার্যসহ অতিথিরা

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ই-লাইব্রেরি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএইচএম শহীদউল্লাহ, পিএসসি।

উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এএইচএম শহীদউল্লাহ, পিএসসি বলেন, ‘ই-লাইব্রেরির মাধ্যমে ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী, Willey and ACM digital library-এর ই-বুক, জার্নাল, ম্যাগাজিন, পেপার-ব্রাউজিং ও ডাউনলোড করতে পারবে। যা শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে ব্যাপক অবদান রাখবে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিন, অতিরিক্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, ভারপ্রাপ্ত লাইব্রেরীয়ান, ডেপুটি রেজিস্ট্রার (এডমিন), অন্যান্য বিভাগের সিনিয়র শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তারা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

রানবন্যার ম্যাচে বেথেলের সেঞ্চুরিও ব্যর্থ, ইংল্যান্ডকে উড়িয়…
  • ০৬ মার্চ ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অপহরণ, ৯৭ হাজার টাকা লুট
  • ০৫ মার্চ ২০২৬
মা হতে যুক্তরাষ্ট্রে বুবলী
  • ০৫ মার্চ ২০২৬
দুই সপ্তাহ পরও দেওয়া হয়নি ‘ধর্ষণকাণ্ডের’ মেডিকেল রিপোর্ট, ন…
  • ০৫ মার্চ ২০২৬
পূবালী ব্যাংকের লকারে রাখা গ্রাহকের ২শ ভরি স্বর্ণ নেই
  • ০৫ মার্চ ২০২৬
বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালঙ্কার উ…
  • ০৫ মার্চ ২০২৬