৩৩ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, শুরু ৯ এপ্রিল

০৬ এপ্রিল ২০২৩, ০৮:২৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
৩৩ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি

৩৩ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ৩৩ দিনের ছুটিতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।

তিনি জানান, বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডিমেক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে আগামী রবিবার ৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত। 

কিন্ত ৬ থেকে ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক ছুটি থাকায় তিনদিন আগ থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে। সে হিসেবে ৬ এপ্রিল থেকে থেকে ৮ মে পর্যন্ত মোট ৩৩ দিন বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৯ মে থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে হবে বলে জানান মোহাম্মদ আলী। 

আরও পড়ুন: যে কারণে চাকরিপ্রার্থীদের থেকে বেশি ফি নিচ্ছে রাবিপ্রবি

আবাসিক হল কবে নাগাদ বন্ধ হবে জানতে চাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাকী বলেন, হল প্রভোস্ট কমিটির মিটিং-এ তিন আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় হলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সংযুক্ত সাত কলেজর কর্মচারীদের…
  • ০৯ নভেম্বর ২০২৬
বড় ছেলেকে দাফনের তিন দিন পর চলে গেল ছোট ছেলেও
  • ০৯ নভেম্বর ২০২৬
নামের মিল থাকায় বিনা অপরাধে এক বছর ধরে কারাগারে আরেক আলমাছ
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে যা বললেন পররাষ্ট্র সচিব
  • ০৯ নভেম্বর ২০২৬
কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনি…
  • ০৯ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে চোরাই পণ্য ও মাদক জব্দ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950