কুড়িগ্রামে বিজিবির অভিযানে চোরাই পণ্য ও মাদক জব্দ

০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ AM
জব্দ করা চোরাই পণ্য ও মাদক

জব্দ করা চোরাই পণ্য ও মাদক © সংগৃহীত

কুড়িগ্রাম সীমান্তে গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, গবাদিপশু, প্যান্টের কাপড়, কারেন্ট জাল, ওষুধ, সার ও প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন: তিন ধাপের নবম শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রিলিমিনারি পরীক্ষার ১০০ নম্বর বণ্টন যেভাবে

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালানবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১ জানুয়ারি
  • ০৯ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্য নাকচ পররাষ্ট্র মন্ত্রণালয় ও দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
এনসিপিতে নাহিদের আহবায়ক পদ নিয়ে পদত্যাগী নেত্রী সামান্তার প…
  • ০৯ নভেম্বর ২০২৬
পাকিস্তানের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে বাংলাদেশিদের পড়…
  • ০৯ নভেম্বর ২০২৬
তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • ০৯ নভেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950