ফুলপরীকে নির্যাতন: শোকজের জবাব দিলেন বাকি তিন অভিযুক্ত

০৫ এপ্রিল ২০২৩, ০৯:৫১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
ফুলপরীকে নির্যাতন: শোকজের জবাব দিলেন বাকি তিন অভিযুক্ত

ফুলপরীকে নির্যাতন: শোকজের জবাব দিলেন বাকি তিন অভিযুক্ত © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে প্রথমবর্ষের ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িত ছাত্রলীগের অন্তরাসহ বাকি তিন অভিযুক্ত ছাত্রী শোকজের জবাব দিয়েছেন। তারা লিখিত জবাব রেজিস্ট্রার দফতরে জমা দিয়েছেন। তিন অভিযুক্তদের জবাব দেওয়ার শেষ দিন ছিল আজ। 

বুধবার (৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। 

গত ৪ মার্চ ছাত্রী নির্যাতনের ঘটনায় ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠকে পাঁচ অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করে সাত কার্যদিবসের মধ্যে কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৫ মার্চের মধ্যে অভিযুক্তদের জবাব দিতে বলা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান জবাব দেন।

তবে, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, আইন বিভাগের ইসরাত জাহান মিম ও চারুকলা বিভাগের হালিমা আক্তার উর্মি জবাব না দিয়ে এক মাস সময় বাড়ানোর আবেদন করেন। একইসঙ্গে তারা কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদনের নথিপত্র চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ২৯ মার্চ আরও সাত দিন সময় বাড়িয়ে জবাব দেওয়ার নির্দেশ দেন। আজ লিখিত জবাব জমা দিয়েছেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, অভিযুক্ত বাকী তিনজনের জবাব পেয়েছি। এখন ছাত্র শৃঙ্খলা কমিটি পর্যালোচনা করে একাডেমি কাউন্সিলে পাঠাবে। পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সিন্ডিকেটে।

প্রসঙ্গত, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন শিক্ষার্থী ফুলপরীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনা প্রমাণিত হওয়ায় গত ৪ মার্চ নির্যাতনের ঘটনায় জড়িত সানজিদা চৌধুরি অন্তরাসহ পাঁচ অভিযুক্তকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এর আগে তাঁদেরকে হল ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

ঘুষের টাকা কম আনায় শিক্ষককে পুলিশে দেওয়ার অভিযোগ ডিডির বিরু…
  • ১৭ মার্চ ২০২৬
সৌদিসহ মধ্যপ্রাচ্যে যেদিন হতে পারে ঈদ
  • ১৭ মার্চ ২০২৬
মাউশির ডিজি ও এনসিটিবি চেয়ারম্যান নিয়োগ প্রশাসনিক ব্যাপার: …
  • ১৭ মার্চ ২০২৬
অস্থায়ীভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করল আমিরাত
  • ১৭ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৭ মার্চ ২০২৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence