দায়িত্ব নিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

০৫ এপ্রিল ২০২৩, ০২:৩৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ

অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ © সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (আইএইউ) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ। আজ বুধবার (৫ এপ্রিল) এই দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) আগামী চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশপাশি কবি জসীম উদ্দীন হলের প্রভোস্টর দায়িত্বও পালন করছেন তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলের অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১১(১) ধারা অনুসারে অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে কয়েকটি শর্তে নিয়োগ প্রদান করা হলো। শর্তগুলো হলো- উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
close