নজরুল কলেজে বরগুনা জেলা ছাত্র ছাত্রকল্যাণের নতুন কমিটি

০৫ এপ্রিল ২০২৩, ০৯:০৭ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
ফেরদৌস বাপ্পী রিয়াদ এবং মৃধা রাসেল রেজা

ফেরদৌস বাপ্পী রিয়াদ এবং মৃধা রাসেল রেজা © টিডিসি ফটো

কবি নজরুল সরকারি কলেজের বরগুনা জেলার শিক্ষার্থীদের সংগঠন বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

এতে সভাপতি হিসেবে ফেরদৌস বাপ্পী রিয়াদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মৃধা রাসেল রেজা দায়িত্ব পেয়েছেন। এছাড়াও কামরুল হাসান, রাজ্জাক শাওন, মাহাবুবা মল্লিক জেরিন ও নুরল্লাহ সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু আজ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন সাদ, সফিকুল ইসলাম, সাইফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা প্রিন্স, তন্ময় হাসান নাঈম, রাতুল হাসান ওভি। ছাত্রী বিষয়ক সম্পাদক আজনোভা আলম ওর্য়াদা। উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক মাকসুদা খান মৌরী এবং দপ্তর সম্পাদক আল মামুন।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কবি নজরুল সরকারি কলেজে বরগুনা জেলা থেকে আগত সকল শিক্ষার্থীদের পাশে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানিয়েছেন। এছাড়াও যেকোনো সময় যেকোনো প্রয়োজনে সাধ্যমত শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা।

কলেজে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ পদে ৩৮ শিক্ষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে য…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে আবেদনের ফল প্রকাশ ও ভর্তির তারিখ পরিবর্তন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শৌচাগারের কথা বলে পালিয়ে যায় পিচ্চি রাজা, ৫ পুলিশ সদস্য বরখ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাতের আঁধারে শুরু হওয়া ভাঙন সকালেই নিয়েছে ভয়াবহ রূপ, প্লাবন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬