জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন কাল থেকে, ফি ২৫০ টাকা

০৪ এপ্রিল ২০২৩, ০৮:৫০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২০২২-২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামীকাল, ৫ এপ্রিল ২০২৩ তারিখ থেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পাঠদানকারী কলেজসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির লক্ষ্যে অনলাইন প্রাথমিক আবেদন ০৫ এপ্রিল বিকাল ৪টা থেকে শুরু হয়ে চলবে ০৮ মে ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি ০৯ মে ২০২৩ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ০১ জুন ২০২৩ তারিখ থেকে শুরু হবে। 

অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের তারিখ: ০৫ এপ্রিল থেকে ৮ মে

আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দেয়ার তারিখ: ৬ এপ্রিল থেকে ৯ মে

কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার তারিখ: ৬ এপ্রিল থেকে ১০ মে

কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি'র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ [আবেদনকারী প্রতি ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা হারে] সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ: ১১ মে থেকে ১৭ মে 

এ লক্ষ্যে কলেজকে Login এর মাধ্যমে Application Payment Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

অনলাইনে আবেদ করতে ক্লিক করুন এখানে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সংযুক্ত সাত কলেজর কর্মচারীদের…
  • ০৯ নভেম্বর ২০২৬
বড় ছেলেকে দাফনের তিন দিন পর চলে গেল ছোট ছেলেও
  • ০৯ নভেম্বর ২০২৬
নামের মিল থাকায় বিনা অপরাধে এক বছর ধরে কারাগারে আরেক আলমাছ
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে যা বললেন পররাষ্ট্র সচিব
  • ০৯ নভেম্বর ২০২৬
কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনি…
  • ০৯ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে চোরাই পণ্য ও মাদক জব্দ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950