কুবিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নটর ডেমিয়ান পরিবারের ইফতার

০৩ এপ্রিল ২০২৩, ১১:২৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
কুবিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নটর ডেমিয়ান পরিবারের ইফতার

কুবিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নটর ডেমিয়ান পরিবারের ইফতার © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত নটর ডেম কলেজের শিক্ষার্থীদের সংগঠন নটরডেমিয়ান পরিবারের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীবের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের হলরুমে কুমিল্লার লালমাইয়ের উত্তর বিজয়পুর নোয়াপাড়া হাফেজীয়া মাদ্রাসার ৩০ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আবদুছ ছবুর বেলালী। এর পরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন প্রাক্তন নটরডেমিয়ান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো.জাহিদ হাসান ও মো.এনামুল হক।

নটর ডেমিয়ান ফ্যামিলির পক্ষ থেকে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের  নিয়ে ইফতার আয়োজনের প্রশংসা করে মো.জাহিদ হাসান বলেন, নটর ডেমিয়ানরা সবসময় ভিন্নধর্মী কাজের প্রতি মনোযোগী। তারই অন্যতম প্রতিফলন আজকের এই ছোট্ট শিশুদের নিয়ে ইফতারের আয়োজন। আমি আশা রাখবো আপনাদের আজকের এ সুন্দর, প্রাণবন্ত আয়োজনের ধারাবাহিকতা যেন ভবিষ্যতেও বজায় থাকে।

সগঠনের সভাপতি মোহাম্মদ হৃদয় বলেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমরা আজকে এই ইফতারের আয়োজন করেছি। বিশেষকরে আমাদের শিক্ষক, উপ-উপাচার্য ও বড় ভাইদের সহযোগিতায় আমরা সফলভাবে এ প্রোগ্রাম শেষ করতে পেরেছি। আমরা সবচেয়ে ভালো লেগেছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করতে পেরে।

এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন নটরডেমিয়ান ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রসেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক।

এছাড়াও উপস্থিতি ছিলেন নটরডেমিয়ান ফ্যামিলির বিগত কমিটির সভাপতি সালমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানসহ অন্যান্য সদস্যরা । এ দিন ইফতারের পূর্বে সকলের  সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় মোনাজাত করেন উত্তর বিজয়পুর নোয়াপাড়া হাফেজীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আবদুছ ছবুর বেলালী

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence