নজরুল বিশ্ববিদ্যালয় এবং বাকৃবির ১২টি সমঝোতা স্মারক স্বাক্ষর 

৩১ মার্চ ২০২৩, ১২:১০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
সমঝোতা স্মারক স্বাক্ষর 

সমঝোতা স্মারক স্বাক্ষর  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তরুণ গ্রাজুয়েটদের ইন্টার্নশিপের ব্যবস্থা, গবেষণা কার্যক্রম পরিচালনা ও শিক্ষক-শিক্ষার্থীদের প্রশিক্ষণ-কর্মশালা আয়োজনসহ ১২টি ক্ষেত্রে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার কৃষিবিদ মো. অলিউল্লাহ এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এএমএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি।

এ সময় উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর, নজরুল  বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান।

উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এখন সময়ের দাবি। এই সমঝোতা স্মারকের আওতায় দুটো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীগণ যৌথভাবে কাজ করার সুযোগ পাবেন এবং পরস্পরের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন। তাই সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সেটি কাগজে কলমে না রেখে তা বাস্তবায়নের দিকেও আমাদের নজর দিতে হবে।

আইফোনের কিস্তির চাপ, পাহাড়ের চূড়ায় ছেলে—বাঁচাতে গিয়ে প্…
  • ২৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজকে স্বতন্ত্র করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ২৩ আগস্ট ২০২৬
প্রার্থী চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতে ৪-৫ মিনিটের লড়াই, খুনির…
  • ২৩ আগস্ট ২০২৬
পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ২৩ আগস্ট ২০২৬
জুলাই যাদুঘরের মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণ রাষ্ট্রীয় আচার…
  • ২৩ আগস্ট ২০২৬
গাজীপুরে কৃষক দল নেতার কার্যালয় লক্ষ্য করে গুলি
  • ২৩ আগস্ট ২০২৬