জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ৫ এপ্রিল

১৩ মার্চ ২০২৩, ০১:৫০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১২ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২০২২-২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৫ এপ্রিল ২০২৩ তারিখ থেকে।

রবিবার (১২ মার্চ) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভাইস-চ্যান্সেলর দপ্তরের কনফারেন্স হলে স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি কার্যক্রমের অনলাইনে আবেদন গ্রহণ চলবে ৮ মে ২০২৩ তারিখ পর্যন্ত। প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম চলবে ১৭ মে থেকে ৩১ মে ২০২৩ তারিখ পর্যন্ত। ১ জুন ২০২৩ তারিখ থেকে এই শিক্ষাবর্ষের ক্লাশ শুরু হবে।

মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, দেখুন তালিকা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্ক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬