জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে যা জানা গেল

০৯ মার্চ ২০২৩, ১২:৩৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

দেশের উচ্চশিক্ষা পর্যায়ে সবচেয়ে বেশী শিক্ষার্থীকে সুযোগ প্রদান করে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পর্যায়ে ৮৫৭ টি কলেজে ৪ লক্ষ ২০ হাজারের অধিক আসন রয়েছে। বিশ্ববিদ্যালয়টির অধীনে থাকা কলেজগুলো একসময় নিজেদের অধীনে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করলেও বর্তমানে এসএসসি ও এইচএসসির ফলাফলের উপর নির্ভর করে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী নির্বাচন করা হয়। 

২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মশিউর রহমান জানান, মার্চেই একটি সভার মাধ্যমে তারা ভর্তি কার্যক্রম শুরুর তারিখ ঘোষণা করবেন। এ বিষয়ে উপাচার্য বলেন, আমরা এই মাসেই একটি সভার মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরুর তারিখ নির্ধারণসহ একাডেমিক ক্যালেন্ডার তৈরি করে ফেলবো। 

এসময় তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দ্রুত ভর্তি পরীক্ষা গ্রহণ করছে এটা ভালো বিষয়। আমরা চাই অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও দ্রুত পরীক্ষা নিয়ে নিক। তাহলে শিক্ষার্থীদের জন্য সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। তবে সবচেয়ে ভালো হতো যদি একটা পরীক্ষার মাধ্যমেই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যেত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর বিষয়ে তিনি বলেন, আমরা জুন থেকেই ক্লাস শুরু করবো। সম্ভব হলে আরো আগে শুরুর চেষ্টা করবো কিন্তু ক্লাস শুরুর সময় পেছাবো না। কারণ দেরিতে ক্লাস শুরু হলে শিক্ষার্থীরা পুরো একাডেমিক ক্যালেন্ডারেই পিছিয়ে যাবে।

উল্লেখ্য, শুক্রবার (১০ মার্চ) মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ। এছাড়া, ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

মানব অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে এআই
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬