ইবির ফজিলাতুন্নেছা মুজিব হল ফুলপরীর নতুন ঠিকানা

০৪ মার্চ ২০২৩, ১২:৫৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুলপরী খাতুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুলপরী খাতুন © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে স্থায়ীভাবে উঠলেন ফুলপরী খাতুন। হাইকোর্টের নির্দেশ অনুসারে নিজের পছন্দমতো হলের সিটে উঠলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ও ব্যাংকিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ফুলপরী।

জানা গেছে, শনিবার (৪ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট কক্ষে হলে তোলার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরিন, সহকারী প্রক্টর সাহাবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ফুলপরী বলেন, অন্যায়ের প্রতিবাদে দেশবাসী আমার পাশে দাঁড়িয়েছে। তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আমি বিশ্ববিদ্যালয়ে ফিরে ভালো অনুভব করছি। আমি পড়াশুনা করে, দেশের উন্নয়ন করবো। আমার সেঙ্গে যে ঘটনা ঘটেছে তা যেন আর কারও সঙ্গে না ঘটে। এ বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান বলেন, ফুপপরী যেহেতু এ হল পছন্দ করেছে, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আমরা তাকে তার পছন্দের রুমে আবাসিকতা দেব।

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬