ফুটবল খেলাকে কেন্দ্র করে জবিতে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM

© সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্ত:বিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাথে লোকপ্রশাসন বিভাগের খেলা চলাকালীন এই ঘটনার সূত্রপাত ঘটে। পরে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীরাও সংঘর্ষে জড়ায়।

এ ঘটনায় বাংলা বিভাগের ১৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেরানীগঞ্জের খেলার মাঠে প্রথম দফায় এবং খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের বাসে ক্যাম্পাসে ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে দুই বিভাগের পক্ষ থেকে পৃথক দুটি অভিযোগপত্র দেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা চলাকালীন সময়ে বাংলা বি়ভাগের সাত নম্বার জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব লোকপ্রশাসন বিভাগের মাসুদকে ট্যাকেলের সময় ফাউল হয়। এতে ক্ষীপ্ত হয়ে লোকপ্রশাসন বিভাগের মাসুদ রানা সাকিবকে কিল ঘুষি মারে। এসময় বাংলা বিভাগ ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে দুই বিভাগের শিক্ষক ও খেলা পরিচালনাকারী মীমাংসা করে দেয়। 

পরবর্তীতে খেলা শেষে বাংলা বিভাগের বাসটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে পৌঁছালে লোকপ্রশাসন বিভাগের মাসুদ ও তার বিভাগ ও বাইরের বিভাগের শিক্ষার্থীরা বাসে উঠে বাংলা বিভাগের নারী শিক্ষার্থীদের টেনে হিঁচড়ে নামিয়ে ছেলেদের উপর এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় অতর্কিত হামলায় বাংলা বিভাগের ১৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে । 

এ বিষয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী জয়ী বলেন, বাস মেইন গেটে আসার পরে একটা ভাই আমাদেরকে ধাক্কা দিয়ে ভিতরে যেতে বলে আর বাসের দরজা বন্ধ করে দেয়। তারপর সামি ভাইকে, জুনাইদ কে উনি মারতে শুরু করে। তারপর বাসের নিচে নিয়ে গিয়েও মারধর শুরু করে।

এ ঘটনায় বিভাগটির বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস এর মাধ্যমে ফুটবল টিমের ম্যানেজার ড. রাজিব মণ্ডল উপাচার্য বরাবর অভিযোগ জমা দেন। অভিযোগ পত্রে ঘটনা উল্লেখ করে লোকপ্রশাসন বিভাগের ১২তম ব্যাচের ছাত্র মাসুদ রানার নেতৃত্বে, ১২তম ব্যাচের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র এম আই মারুফসহ আরো অনেকে বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীদের উপর হামলা চালায় এবং এতে বাংলা বিভাগের প্রায় ১৩ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে উল্লেখ করা হয় ।” 

জানা যায়, অভিযুক্ত মাসুদ রানা শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস. এম আকতার হোসাইনের একনিষ্ঠ অনুসারী। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লোকপ্রশাসন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মাসুদ রানা লিখিত অভিযোগপত্র দিয়েছে। 

জবি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় দুইটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
এবার বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ
  • ০৯ নভেম্বর ২০২৬
৪২-৪৫ বছরে সহকারী অধ্যাপক, ৩৯ বছরে প্রভাষক নিয়োগ— ইউজিসির আ…
  • ০৯ নভেম্বর ২০২৬
পুলিশের নাকের ডগায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল!
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950