ইবিতে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
ইবিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু

ইবিতে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে আজ। ‘বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি’র উদ্যোগে বিশ্বিবদ্যালয়ের শিক্ষক ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডোরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। 

অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, এটি একটি সুন্দর আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের কালচার সম্পর্কে জানতে পারছে।

আরও পড়ুন: ফুলপরীর আর্তনাদে উল্লাস করেছিল ছাত্রলীগের নির্যাতনকারীরা 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম জুয়েল।

সংগঠনটির সভাপতি এনামুল রায়হান বলেন, বিশ্বিবদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে এটিই প্রথম সর্ববৃহৎ আয়োজন। এখানে আমরা বাংলাদেশ, ভারত, নেপাল সহ পাঁচটি দেশের ছবি রেখেছি। এর মাধ্যমে আমাদের বিশ্বিবদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ অন্যন্য দর্শনার্থীরা বিভিন্ন দেশের সাংস্কৃতি সম্পর্কে জানতে পারছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যারা এসেছে তাদের সকলকে ফটোগ্রাফির প্রতি আগ্রহ তৈরি করা।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬