তদন্ত প্রতিবেদন: ইবি ছাত্রীকে নির্যাতনের সত্যতা মিলেছে

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নবীন ছাত্রীকে নির্যাতনের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কর্তৃক গঠিত তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে বলে একটি সূত্র জানিয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এ প্রতিবেদন জমা দেয় কমিটি। এদিন রাতে কমিটির এককটি সূত্র এ নির্যাতনের সত্যতার বিষয়ে জানান।

সূত্র জানিয়েছে, ছাত্রীকে নির্যাতন ও ভিডিও ধারণের সত্যতা পাওয়া গেছে। নির্যাতনকারী শনাক্ত করা হয়েছে। তবে তাঁদের কী ধরনের শাস্তির সুপারিশ করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি ।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্রে জানায়, মোট ১১ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। এ ছাড়া শতাধিক পৃষ্ঠার সংযুক্তি জমা দেওয়া হয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে আরেকটি সূত্র জানায়, প্রতিবেদনে ভুক্তভোগী ছাত্রীকে নির্যাতনের ঘটনার বর্ণনার শুনে তদন্ত কমিটির সদস্যরাও বিব্রত হয়েছেন। এমনকি নির্যাতনের কিছু চিত্রের বর্ণনার সময় কমিটির পুরুষ শিক্ষকদের বাইরে যেতে হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, প্রতিবেদনের একটি কপি হাইকোর্টের নির্দেশনানুযায়ী হাইকোর্টে পাঠানো হয়েছে। আর একটি কপি রেজিস্ট্রারের কাছে আছে। উপাচার্যের নির্দেশনা পেলে পরবর্তী কার্যক্রম শুরু হবে।

নির্যাতনের অভিযোগ করে ভুক্তভোগী ছাত্রী গত ১৪ ফেব্রুয়ারি প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেন। পরে ১৫ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন উপাচার্য। এতে আইন বিভাগের অধ্যাপক রেবা মণ্ডলকে আহ্বায়ক করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

এ কমিটি গত ১৮ ফেব্রুয়ারি কার্যক্রম শুরু করে। ভুক্তভোগী, অভিযুক্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার শেষে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। এরপর গতকাল এ প্রতিবেদন জমা দেন তারা।

নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬