বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, ১ মার্চ থেকে আবেদন

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৩ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি, শিপিং এ্যাডমিনিস্ট্রেশন, আর্থ এন্ড ওশান সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এড. টেকনোলজি ফ্যাকাল্টিসমূহের বিভিন্ন বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি। 

২০১৯ অথবা ২০২০ সালে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় এবং ২০২১ অথবা ২০২২ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল সে সকল শিক্ষার্থী নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা: 

১। ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি- বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ ও বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি।

(ক) বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে। খ) উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এ পাঁচ (০৫) টি বিষয়ের মধ্যে যেকোনো দুটি বিষয়ে ‘এ’ গ্রেড এবং অন্যান্য সকল বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে। (খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে-O-Level এ গণিতসহ ন্যূনতম পাঁচ (০৫) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুই (০২) এর অধিক বিষয়ে "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। A-Level এ গণিত, রসায়ন এবং পদার্থবিজ্ঞানসহ ন্যূনতম তিন (০৩) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বিবেচিত হবে

২। ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি- বিএসসি ইন নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং।

(ক) বিজ্ঞান শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং মাধ্যমিক/সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে। (খ) উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষার ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত এ চারটি বিষয়ের মধ্যে যেকোন ২টিতে "এ" গ্রেড থাকতে হবে। হবে। অন্যান্য সকল বিষয়ে ন্যূনতম "বি" গ্রেড থাকতে হবে। (খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে-O-Level এ গণিতসহ ন্যূনতম পাঁচ (০৫) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। দুই (০২) এর অধিক বিষয়ে "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।  A-Level এ ন্যূনতম দুই (০২) টি বিষয়ে কৃতকার্য হতে হবে। একের অধিক "সি" গ্রেড আবেদনকারীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

৩। ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি- এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল'

ক) যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম "বি" গ্রেড থাকতে (খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে O-Level এ পাঁচটি বিষয়ের মধ্যে যেকোনো দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। ’সি’ গ্রেড গ্রহণযোগ্য নয়।

৪। ফ্যাকাল্টি অব শিপিং এ্যাডমিনিস্ট্রেশন-  বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিসটিকস্

(ক) যেকোন শাখা হতে উচ্চ মাধ্যমিক/সমমানের এবং পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ সহ উত্তীর্ণ হতে হবে এবং সকল বিষয়ে ন্যূনতম "বি" গ্রেড থাকতে (খ) ইংরেজি মাধ্যম এর শিক্ষার্থীদের ক্ষেত্রে O-Level এ পাঁচটি বিষয়ের মধ্যে যেকোনো দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। ’সি’ গ্রেড গ্রহণযোগ্য নয়।

অনলাইনে আবেদনের সময়সীমা: ১ মার্চ থেকে ২৩ মার্চ ২০২৩

উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ: ৩০ মার্চ ২০২৩

প্রবেশপত্র উত্তোলনের সময়সীমা: ৩১ মার্চ থেকে ০৭ এপ্রিল ২০২৩

ভর্তি পরীক্ষা: ০৭-০৮ এপ্রিল ২০২৩

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: ১৫ মে ২০২৩

ভর্তি কার্যক্রম: ২১ মে-২০ জুন ২০২৩

আবেদন যেভাবে: আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারনে।

আবেদন ফি: ৭০০/-

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bsmrmu.edu.bd/

অথবা

আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬