আন্তর্জাতিক সম্মেলনে সেরা প্রাবন্ধিক ইবি শিক্ষক ড. এরশাদুল

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১০ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
আন্তর্জাতিক সম্মেলনে সেরা প্রাবন্ধিক ইবি শিক্ষক ড. এরশাদুল

আন্তর্জাতিক সম্মেলনে সেরা প্রাবন্ধিক ইবি শিক্ষক ড. এরশাদুল © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ড. এরশাদুল হক ‘লোকবিদ আশরাফ স্মৃতি সিদ্দিকী স্মৃতি পুরস্কার’ পেয়েছেন। ইতিহাস একাডেমী ঢাকা কর্তৃক আয়োজিত 'ইতিহাস ও ঐতিহ্য' বিষয়ক ১৮ তম আন্তর্জাতিক সম্মেলনে উত্তরবঙ্গের 'ঐতিহ্যবাহী পেশা ঘুটে কুড়ানি ও বারানি' শিরোনামে প্রবন্ধ পাঠ করে সেরা প্রাবন্ধিক হয়েছেন তিনি।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস একাডেমী আয়োজিত 'ইতিহাস ও ঐতিহ্য' বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এ পুরস্কার প্রদান করা হয়।

এ বিষয়ে  ড. এরশাদুল হক বলেন, 'এটা নিঃসন্দেহে আমার জন্য বড় একটা প্রাপ্তি। আমার পরবর্তী গবেষণার ক্ষেত্রে এই পুরস্কার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং আমাকে উৎসাহ যোগাবে।'

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. গোলাম ফারুক। সম্মেলনে চার ক্যাটাগরিতে চারজন প্রাবন্ধিককে সেরা প্রবন্ধ পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন: ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে ‘প্রশাসন দর্শক’, লুঙ্গিতে ঢাকা সিসিটিভি

উক্ত সম্মেলনে ইতিহাসবিদ আবদুল করিম স্মৃতি পুরস্কার (মধ্যযুগ), ইতিহাসবিদ কেএম মোহসীন স্মৃতি পুরস্কার (ঔপনীবেশিকযুগ), ইতিহাসবিদ এ এস সালাউদ্দীন আহমেদ স্মৃতি পুরস্কার (বাংলাদেশের মুক্তিযুদ্ধ), লোকবিদ আশরাফ সিদ্দিকী স্মৃতি পুরস্কার (সংস্কৃতি) এই চার ক্যাটাগরিতে চারজন প্রাবন্ধিককে সেরা প্রবন্ধ পুরস্কার দেয়া হয়।

আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬