ইবি ভিসির অডিও ফাঁসের পর আরও দুই নিয়োগ বোর্ড স্থগিত

২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

উপাচার্যের ফোনালাপ ফাঁসের পর এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন ও প্রকৌশল অফিসের বিভিন্ন পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনিবার্যকারণে এ নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-রেজিস্ট্রার রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিতব্য পরিবহন অফিসের হেলপার পদে এবং ১১ মার্চ প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ ছাড়া ১২ মার্চ পরিবহন অফিসের ড্রাইভার পদের নিয়োগ নির্বাচনীও স্থগিত করা হলো। উক্ত পদগুলোর নিয়োগ নির্বাচনী বোর্ডের তারিখ পরবর্তীতে জানানো হবে।

আরও পড়ুন: ইবির ফুলপরীর কাছে ক্ষমা চেয়েছেন ছাত্রলীগের অভিযুক্তরা

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি  অনুষ্ঠিতব্য আগামী ২০ ফেব্রুয়ারি মেডিক্যাল অফিসার পদের নিয়োগ নির্বাচনী বোর্ড, আগামী ২২ ফেব্রুয়ারি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষকপদের নিয়োগ নির্বাচনী বোর্ড এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক পদের নিয়োগ নির্বাচনী বোর্ডের সভা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, অনিবার্য কারণবশত নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তারিখ জানানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে উপাচার্যের একাধিক অডিও ক্লিপ ফাঁস হয়। এ নিয়ে ক্যাম্পাসে শুরু হয় তোলপাড়। এ ঘটনায় উপাচার্যের অবস্থান জানতে চেয়ে বিবৃতিও দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। এ ফোনালাপ ফাঁসের পর এসব নিয়োগ পরীক্ষা স্থগিত করল কর্তৃপক্ষ।

‘শিক্ষা দলীয়করণের বাইরে’ ঘোষণার ঠিক একদিন পরে ৭-৮ বিশ্ববিদ্…
  • ১৭ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ১৮ বছরের শর্ত বাতিলে এবার প্রধানমন্…
  • ১৭ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ১৭ মার্চ ২০২৬
বুটেক্স থেকে আইকিয়ার সুইডেন অফিসে খন্দকার নাফিস
  • ১৭ মার্চ ২০২৬
আওয়ামী লীগ নেতাদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তারের নির্দ…
  • ১৭ মার্চ ২০২৬
অকালেই ঝরে গেল নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাবিবার প্রাণ
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence