ইবির রোভার স্কাউটের র‍্যালি আলোচনা সভা

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
ইবিতে বিশ্ব স্কাউট দিবস পালন

ইবিতে বিশ্ব স্কাউট দিবস পালন © টিডিসি ফটো

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬৬ তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস্ দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

আজ সকাল ১০টায় রোভার স্কাউট গ্রুপের নির্ধারিত পতাকা স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ইবি রোভার স্কাউট গ্রুপের আরএসএল প্রফেসর ড. কামরুল হাসান এবং স্কাউট পতাকা উত্তোলন করেন ইউনিট কাউন্সিল সভাপতি রোভার মুসা হাশেমী। এরপর রোভার স্কাউট ডেন থেকে র‍্যালী শুরু হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়। 

এসময় রোভার স্কাউট সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, আরএসএল প্রফেসর ড. কামরুল হাসান, ইউনিট কাউন্সিল সভাপতি রোভার মুসা হাশেমী সহ বিভিন্ন স্তরের রোভার ও গার্ল ইন রোভাররা উপস্থিত ছিলেন। এসময় তারা বিপির বিভিন্ন বানী সংবলিত প্লাকার্ড হাতে র‍্যালীতে অংশ নেন।

আরও পড়ুন: এখনও তালা ঝুলছে ইবি ভিসির কার্যালয়ে

রোভার স্কাউট সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ বলেন, মানসিকভাবে সুস্থ থাকতে স্কাউট একটি অন্যতম প্লাটফর্ম। স্কাউট প্রত্যেককে বিনয়ী হতে, অনুগত হতে, সত্যবাদী হতে এবং বন্ধু হতে সহায়তা করে। অন্যায়কারী হতে নয়।

এ বিষয়ে ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী বলেন, ব্যাডেন পাওয়েল আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছিলেন তার জন্য আমরা বিপির নিকট ঋণী। আমি মনে করি নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজকের এই দিনে স্কাউট আন্দোলনের রুপকারকে শ্রদ্ধার সাথে স্বরণ করছি।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে নিরাপত্তা বিধান সহ সকল সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে।

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close