গুচ্ছে থাকবে কি না জবি, শেষ মূহুর্তে পিছিয়ে গেল সভার দিনক্ষণ

২২ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থাকছে কি না, এ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মূহুর্তে এসে সভাটির  দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একাডেমিক কাউন্সিলের বিশেষ এই সভাটি আগামী ২৭ ফেব্রুয়ারি তারিখে পুন:নির্ধারণ করা হয়েছে। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬৩তম একাডেমিক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে একটি বিশেষ একাডেমিক সভা করার কথা ছিল। সভাটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ কিন্ত কিছু সমস্যার কারণে আজকে সভাটি পিছিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারী নেওয়া হয়েছে৷ 

উল্লেখ্য, সম্প্রতি জবির শিক্ষকেরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষাথেকে বের হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মাধ্যমে উপাচার্যকে জানিয়েছেন তারা।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950