গুচ্ছ ভর্তিতে জবি থাকবে কি না, সিদ্ধান্ত আজ

২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:০১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থাকছে কি না, এ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বিশেষ একাডেমিক সভায় বসবে প্রশাসন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬৩তম একাডেমিক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে একটি বিশেষ একাডেমিক সভা করার কথা ছিল। এরই অংশ হিসেবে তারিখ ঠিক করে ইতিমধ্যে সব বিভাগের চেয়ারম্যানদের চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জবি কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমেদ বলেন, সমন্বিত কর্তৃপক্ষকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের চেয়ারম্যানদের একটি মতামত নিয়েছিলাম। বিশেষ সভায় তা আলোচনা করা হবে। পাশাপাশি সমন্বিত ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অংশগ্রহণ নিয়ে একটি সিদ্ধান্ত হবে।

সম্প্রতি জবির শিক্ষকেরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষাথেকে বের হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মাধ্যমে উপাচার্যকে জানিয়েছেন তারা।

পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬