একুশের প্রথম প্রহরে কুবিতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
একুশের প্রথম প্রহরে কুবিতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

একুশের প্রথম প্রহরে কুবিতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রথম প্রহরে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কুবি উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবিরের নেতৃত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রাধ্যক্ষসহ বিভিন্ন সদস্যরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গসংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের আঁকিয়েদের সংগঠন ‘বৃত্ত কুবি ও ২১শে ফেব্রুয়ারি উদযাপন কমিটির যৌথ অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন ধরনের আলপনা অংকন করা হয়।

দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় পঞ্চম আইইউবিএটি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬