ছাত্রী নির্যাতন

ইবিতে মুখে কালো কাপড় বেঁধে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
ইবিতে ছাত্র ইউনিয়নের মৌন প্রতিবাদ

ইবিতে ছাত্র ইউনিয়নের মৌন প্রতিবাদ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতনের ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ কর্মসূচী পালন করেন সংঠনটির সদস্যরা। 

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এ কর্মসূচী পালন করেন। 

এ সময় তাদের হাতে- হলে শিক্ষার্থী নিপীড়ন বন্ধ করো, আবাসিক হলে দখলদারিত্ব বন্ধ করো, সকল ধরনের শিক্ষার্থী নিপীড়ন বন্ধ করো, নির্যাতনকারী নেত্রীর সর্বোচ্চ শাস্তি চাই’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড দেখা যায়। এদিকে ছাত্রী নির্যাতনের ঘটনার আটদিন পেরুলেও এখনও পর্যন্ত বিশ্ববিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটি ছাড়া দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

আরও পড়ুন: ইবি ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন— যা বললেন অভিযুক্তরা

মৌন প্রতিবাদে সংগঠনটির সভাপতি ইমানুল সোহান, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সুইট, সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান আনাস। এছাড়াও সংগঠনটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার বিকালে ছাত্রী নির্যাতনের সঙ্গে জড়িত  সকলের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিক্ষোভ করেছিলেন তারা।

প্রসঙ্গত, গত রবিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ডেকে রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত নবীন এক ছাত্রীকে বিবস্ত্র করে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরার ও তার সহযোগীদের বিরুদ্ধে। নির্যাতনের পরের দিন ভয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে যান ভুক্তভোগী ছাত্রী।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950