ইবি ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন— যা বললেন অভিযুক্তরা

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
অভিযুক্ত সানজিদা ও তাবাসসুম

অভিযুক্ত সানজিদা ও তাবাসসুম © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির কাছে নিজেদের বক্তব্য দেওয়া শেষে কথা বলেছেন সাংবাদিকদের সাথেও।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে আসেন অভিযুক্ত দুই ছাত্রী সানজিদা চৌধুরী ওরফে অন্তরা ও তাবাসসুম। এর পর তারা তদন্ত কমিটির আহবায়ক আইন বিভাগের অধ্যাপক রেবা মণ্ডলের কার্যালয়ে যান। সেখানে পৃথক পৃথক ভাবে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।

তদন্ত কমিটির আহবায়কের রুম থেকে বের হওয়ার পর সাংবাদিকরা তাদের কাছে জানতে চান, দেশরত্ন শেখ হাসিনা হলে প্রথম বর্ষের ছাত্রী ফুলপরীকে নির্যাতনের অভিযোগ সত্য কি না? এর জবাবে অভিযুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা বলেন, ‘নো কমেন্ট’। আরেক নেতা তাবাসসুম বলেন, ‘যা বলার তদন্ত কমিটির কাছে বলেছি, এর বাইরে কিছু বলতে চাই না।’

গণমাধ্যমকর্মীরা ছাত্রলীগের সহসভাপতিক সানজিদার কাছেই বেশি প্রশ্ন করেন। প্রথমে তিনি কিছু বলতে না চাইলেও একপর্যায়ে সানজিদা বলেন, ‘তদন্ত কমিটির সঙ্গে প্রথমে একবার কথা হয়েছে। এরপর চার পৃষ্ঠার লিখিত দেওয়া হয়েছে। ঘটনা সম্পর্কে তদন্ত কমিটি জানতে চেয়েছে। তদন্ত হচ্ছে, তদন্তের মাধ্যমেই সবকিছু জানতে পারবেন।’

বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিক প্রশ্ন করেন, শিক্ষার্থীদের অভিযোগ আপনি হলে ভয়ার্ত পরিবেশ সৃষ্টি করেছেন। জবাবে সানজিদা বলেন, ‘তদন্ত করলেই সবকিছু জানতে পারবেন। প্রতিবেদন যা আসবে সত্যিটাই তো আসবে।’

ছাত্রলীগের পদ পেলেন কীভাবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিটিতে আসা বা না আসা আমার কমেন্ট করার কথা না। আপনারা বড়দের সঙ্গে কথা বলেন, সবকিছু জানতে পারবেন।’ হলে ফুলপরীকে নির্যাতনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সানজিদা চৌধুরী বলেন, ‘নো কমেন্ট।’

এর আগে গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক আইনজীবীর করা রিটের শুনানি শেষে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। এতে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে রেখে কুষ্টিয়া জেলা প্রশাসককে তিনদিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950