তদন্ত কমিটির মুখোমুখি ইবি ছাত্রলীগের দুই নেতা-কর্মী

২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৩ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী তাবাসসুম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটি তাদের ডাকার পর সকালে হলে আসেন তারা। তবে ভুক্তভোগী ছাত্রী ফুলপরী খাতুন ক্যাম্পাসে আসেননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে হলে আসার পর দুই ছাত্রীর সঙ্গে কথা বলছেন তদন্ত কমিটির সদস্যরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দু’টি তদন্ত কমিটিই তাদের বক্তব্য শুনবে। তবে ফুলপরী আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসেননি। আগের দিন তিনি ক্যাম্পাসে আসায় সোমবার তাকে আসার প্রয়োজন হয়নি।

জানা গেছে, দুই নেত্রী ক্যাম্পাসে আসার খবরে তাদের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান।

তিনি বলেন, ফুলপরীকে (ভুক্তভোগী ছাত্রী) ক্যাম্পাসে ডাকা হয়েছে। গত শনিবার তদন্ত কমিটির ডাকে সে এসেছিল। আজ সোমবার সকাল ১০টায় অভিযুক্তদের ডাকা হয়েছে। তিনি প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ও পরে হলের তদন্ত কমিটি তাদের সঙ্গে বসবেন।

আরও পড়ুন: ইবির শেখ হাসিনা হলের সিসিটিভিতে ১৯৭০ সালের ফুটেজ

এর আগে হাইকোর্টে রিট হলে তদন্ত কমিটির গঠন এবং তদন্তের স্বার্থে দুই ছাত্রলীগ নেত্রীকে হলের বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাস ছাড়েন তারা।

অভিযুক্ত সানজিদা চৌধুরী অন্তরা বিএনসিসি ক্যাডার হিসেবে খুলনা রেজিমেন্টের অধীনে তালিকাভুক্ত ছিলেন। এ ঘটনার পর তাকে বহিষ্কারের দাবি জানিয়ে খুলনা রেজিমেন্টে আবেদন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

গত রোববার রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ডেকে রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত নবীন এক ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ তোলা। নির্যাতনের পরের দিন ভয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে যান ভুক্তভোগী ছাত্রী।

দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় পঞ্চম আইইউবিএটি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬