নিয়োগ নিয়ে ইবি উপাচার্যের নতুন অডিও ফাঁস

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩০ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের কথোপকথনের একের পর এক অডিও ফাঁস হচ্ছে। সম্প্রতি একাধিক অডিও ফাঁসের ঘটনায় তিনটি নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করার পর রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্যের আরেকটি ফোনকলের বথোপকথন ছড়িয়ে পড়েছে। ফাঁস হওয়া উপাচার্যের এসব কথোপকথনে অনিয়ম-দুর্নীতির চিত্র উঠে এসেছে বলে অভিযোগ করেছেন নিয়োগপ্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত চার দিনে ইবি উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের কণ্ঠসদৃশ কয়েকটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উপাচার্যের বিরুদ্ধে শিক্ষকদের প্রতিবাদ, তাঁকে সাবেক ছাত্রলীগ নেতাদের অবাঞ্ছিত ঘোষণা, জিডি করাসহ বিভিন্ন ঘটনা ঘটেছে। এর মধ্যেই রোববার 'অনিবার্য কারণ' দেখিয়ে তিনটি নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করেছে কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ফেব্রুয়ারির মেডিকেল অফিসার, ২২ ফেব্রুয়ারির শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের 'প্রভাষক' এবং একই দিন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 'সহকারী অধ্যাপক' পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হলো। পরবর্তী সময়ে বোর্ড বসার তারিখ জানিয়ে দেওয়া হবে।

এ ঘোষণার পর রোববার বিকেলে আবারও একটি অডিও ক্লিপ একটি ফেসবুক আইডি থেকে প্রচারিত হয়েছে। ১ মিনিট ৪ সেকেন্ডের এই ক্লিপটিতে উপাচার্যকে কোনো এক ব্যক্তিকে একটি চেক নিয়ে আসতে বলতে শোনা যায়।

এদিকে শনিবার সন্ধ্যায় ক্যাম্পাসে ফিরেছেন উপাচার্য। ফিরেই তিনি উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান ও প্রক্টর অধ্যাপক শাহাদাত হোসেন আজাদের সঙ্গে একান্ত বৈঠক করেন। রোববার শিক্ষক নেতা এবং ইবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

পরে উপাচার্য সাংবাদিককের বলেন, 'যেটুকু সময় থাকব মাথা উঁচু করে থাকতে চাই। কখনও অন্যায়ের সঙ্গে আপস করব না। কোনো রকম দুর্নীতি, নিয়োগ বাণিজ্যের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।'

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950