ইবির শেখ হাসিনা হলের সিসিটিভিতে ১৯৭০ সালের ফুটেজ

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৭ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
দেশরত্ন শেখ হাসিনা হল

দেশরত্ন শেখ হাসিনা হল © সংগৃহীত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় দেশরত্ন শেখ হাসিনা হলের সিসিটিভিতে ১৯৭০ সালের ফুটেজ দেখা গেছে। গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) সিসিটিভির ফুটেজ সংগ্রহ করতে গেলে এটি তদন্ত কমিটির সদস্যদের নজরে আসে। বিষয়টি রোববার (১৯ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে জানাজানি হলে তুমুল আলোচনার সৃষ্টি হয়। 

তবে, সিসিটিভির বায়োসের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় ফুটেজে এত পুরোনো তারিখ শো করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. আহসানুল আম্বিয়া। তিনি বলেন, ‘ওই ব্যাটারির মাধ্যমে সিসিটিভি ফুটেজে তারিখ ও সময় দেখা যায়। সেটি নষ্ট থাকায় ইনিশিয়াল তারিখে চলে গেছে। ফুটেজ হার্ডডিস্কে থাকার কথা। সেখান থেকে রিকভারি করার চেষ্টা চলছে।’ 

আরও পড়ুন : ‘আমি কোনো অন্যায় করিনি, ছবি প্রকাশ করতে পারেন’

হল সূত্রমতে, হলের বাইরে এবং ভেতরে সব মিলিয়ে মোট ৮টি সিসিটিভি ক্যামেরা আছে। এর মধ্যে দুইটি অচল। ক্যামেরাগুলো যে অবস্থানে লাগানো রয়েছে তাতে ওই রাতের ঘটনার একটা অংশ ভিডিও থাকার কথা এসব ক্যামেরায়। 

এ বিষয়ে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. শামসুল আলম সাংবাদিকদের বলেন, ‘টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা এখনো ফুটেজ পাইনি। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে। হার্ডডিস্কে ট্রাবল হওয়ায় ফুটেজ শো করছে না।’ দুই-একদিনের মধ্যে সব পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

আরও পড়ুন : তদন্ত কমিটিকে যা বললেন ইবি শিক্ষার্থী

উল্লেখ্য, গত রোববার রাতে এক নবীন ছাত্রীকে ডেকে নির্যাতন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তাঁর অনুসারীরা। নির্যাতনের সময় তাঁকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

জবির কেন্দ্রীয় মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম
  • ৩০ জুন ২০২৬
৪৭তম বিসিএসে বুটেক্সে থেকে সুপারিশ পেলেন ১৮ শিক্ষার্থী
  • ৩০ জুন ২০২৬
ছাত্রদল নেতার আবেদনে হল সংসদ ভিপির সিট বাতিল করলেন প্রাধ্যক…
  • ৩০ জুন ২০২৬
এইচএসসি কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ, গণবিজ্ঞপ্ত…
  • ৩০ জুন ২০২৬
ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু
  • ৩০ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের বেতন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্…
  • ৩০ জুন ২০২৬